শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সিলেট সীমান্তে ২৪ লক্ষ টাকার চোরাচালান জব্দ

  • প্রকাশের সময় : ২৪/১০/২০২৬ ১২:০৪:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ২৪ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।  শনিবার (২৪ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র পৃথক অভিযানে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।


দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, পান্থুমাই, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ী, কম্বল, গরু, টমেটো, ফুচকা, সাবান, ফল, চুইংগাম, চিনি, কিসমিস, আলু এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ জব্দ করতে সক্ষম হয়। 


জব্দকৃত চোরাচালানের মালামালের আনুমানিক সিজার মূল্য ২৪ লক্ষ ২৩ হাজার ০৮ শত ১০ টাকা। 


এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স