মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

দিরাইয়ে ছাত্রলীগের দু'পক্ষের হাতাহাতি

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২২ ০৭:১৪:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে র‌্যালি পরবর্তী আলোচনা সভার শুরুতে সুরঞ্জিত সেনগুপ্তের সমাধি প্রাঙ্গণে ছাত্রলীগের দু'পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার ( ১৭ মার্চ ) সকাল সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একাধিক আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা দিরাই পৌর শহরের উপজেলা রোডস্থ আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন সুরঞ্জিত সেনগুপ্তের সমাধি প্রাঙ্গণে অবস্থান নেন।

এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মিয়াকে লাঞ্চিত করেন। 

এর জের ধরে দু'জনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ও উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। 

তারা উভয়েই স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার অনুসারী।

উপজেলা আওয়ামী লীগের একাধিক সিনিয়র সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রলীগের দু'জনের মধ্যে হাতাহাতি হয়েছিল। আমরা বিষয়টি মীমাংসা করে দিয়েছি।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স