সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ধর্মপাশায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালন

  • প্রকাশের সময় : ১৭/০৩/২০২২ ০৭:০২:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও ওয়ার্ল্ড ভিশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে আলোচনা সভা ও কেক কাটা এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম পারি।

ধর্মপাশা এরিয়া প্রোগ্রামের ম্যানেজার সাগর জন কস্তা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা উপজেলা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পারি’র ভারপ্রাপ্ত প্রোগ্রাম ম্যানেজার স্বপন সরেন, ওয়ার্ল্ড ভিশন এপি স্পন্সরশীপ কর্মকর্তা সুমন কুবি, সাংবাদিক এনামুল হক এনি প্রমুখ।

এ উপলক্ষে উপজেলা সদর, জয়শ্রী ও সেলবরষ ইউনিয়নের ২৪টি শিশু ফোরামের ৩১২ জন শিশুর মধ্যে জনপ্রতি ১২টি খাতা ও ৩টি কলম দেয়া হয়।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স