জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শান্তিগঞ্জে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।
উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন দপ্তরের স্থাপিত স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।




শান্তিগঞ্জ প্রতিনিধি



