সিলেট পেপার এন্ড স্ট্যাশনারী মার্চেন্ট এসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন। বুধবার (১৬ মার্চ) বিদায়ী সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ও বিদায়ী সেক্রেটারি নাজমুল হুদার পরিচালনায় সভায় সংবিধানের ধারা অনুযায়ী দুই সেশনের অধিককাল একই কমিটি বলবৎ থাকার যৌক্তিকতা না থাকায় সর্বসম্মতিক্রমে মেসার্স নূর ট্রেডার্সের সত্তাধিকারী আব্দুন নূরকে সভাপতি করে এবং আল ফালাহ এন্টারপ্রাইজের সত্তাধিকারী মোঃ জাকির হোসেনকে সেক্রেটারি করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সহসভাপতি পদে ইসলামী বুক সেন্টার এর সত্তাধিকারী মোঃ নাজমুল হুদা, সহসভাপতি পদে ইউরো পেপার হাউস এর সত্তাধিকারী মনসুর আহমদ লোকমান, সহ-সেক্রটারী পদে ভাই ভাই পেপার এন্ড স্টেশনারী এর সত্তাধিকারী মোঃ বদরুল হক খান, অর্থ সম্পাদক পদে মেসার্স আমিন এন্ড ব্রাদার্স এর সত্তাধিকারী মোঃ রিপন আহমদ, সহ- অর্থ সম্পাদক পদে দিয়ানা পেপার হাউস এর সত্তাধিকারী শাহ ওসমান গণি মসনু, সাংগঠনিক সম্পাদক পদে তাহমিদা পেপার হাউস এর সত্তাধিকারী মোঃ সিরাজ উদ্দিন তাপাদার, প্রচার সম্পাদক পদে রাইটিং প্রোডাক্টস এর সত্তাধিকারী মোঃ জসিম উদ্দিনকে নির্বাচিত করা হয়।
কার্যনির্বাহী সদস্যবৃন্দ- মেসার্স সিদ্দিকী ট্রেডার্স এর সত্তাধিকারী অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, জামান পেপার এন্ড স্টেশনারী এর সত্তাধিকারী মাওলানা মোঃ নুরুজ্জামান, শারমিন পেপার এন্ড স্টেশনারী এর সত্তাধিকারী ইয়াছিন রশীদ নাহি, ঢাকা বুক ডিপো এর সত্তাধিকারী মোঃ আলমগীর হোসাইন, আল রাফি পেপার এন্ড স্টেশনারী এর সত্তাধিকারী মজনু ভূইয়া, মেসার্স পেপার বিতান এর সত্তাধিকারী মোঃ নাজির আহমদ সিদ্দিকী, আপলাত এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী মোঃ নজরুল ইসলাম, নাজিফা এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী মশিউর রহমান।




প্রতিদিন ডেস্ক



