বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

জাতির পিতার জন্মবার্ষিকীতে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

  • প্রকাশের সময় : ১৬/০৩/২০২২ ০৮:৪৫:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বৃহস্পতিবার, ১৭ মার্চ। 

দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের নিচ তলায় বিশেষ দোয়া মাহফিল ও শিরনী বিতরণসহ অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ, ওয়ার্ডগুলোতে নিজনিজ উদ্যোগে কর্মসূচি পালন, বিকেল ৪টায় আউটডোর স্টেডিয়ামে জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ।

এসব কর্মসূচিতে নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য  এবং প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে জন্মবার্ষিকী উপলক্ষে  নিজস্ব কর্মসূচি আয়োজনের জন্য ওয়ার্ড নেতৃবৃন্দকে আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স