শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

জনদুর্ভোগ লাঘবে সরকারের কোনো মাথা ব্যথা নেই : মিজান চৌধুরী

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ১০:৪৯:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

দোয়ারাবাজারে বিদ্যুৎ-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে স্থানীয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত  সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। 

তিনি তার বক্তব্যে বলেন, দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। কিন্তু জনদুর্ভোগ লাঘবে সরকারের কোনো মাথা ব্যথা নেই। কারণ, তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। অবৈধভাবে দখলদারির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, এখনো সময় আছে চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুতের দাম কমান। 

দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাষ্টারের সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক ও মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার,আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, এইচ এম কামাল, তাইবুর রহমান, শামছুল ইসলাম, আমান উল্লাহ আমান, আব্দুল হক, আফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক নুর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল হক, দোয়ারাবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক তারেক হোসাইন রাজ প্রমুখ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স