শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ছাতকে স্বাধীনতা কাপ ক্রিকেটে তাতিকোনা চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ০৯:৫৬:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

ছাতকে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার (১৫ মার্চ ) বিকেলে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় তাতিকোনা ক্রিকেট ক্লাব বনাম ছাতক সিমেন্ট কারখানা ক্রিকেট ক্লাব।

১৫ ওভারের সীমিত খেলায় তাতিকোনা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে পুরুস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। 

স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মিনহাজুর রহমান তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক থানার এসআই আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসতিয়াক রহমান তানভির প্রমুখ। 

খেলায় ধারা বর্ননা করেন শিক্ষক প্রনব মিটু।

সভা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স