বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

একুশে বই মেলায় 'তিন সত্যি' ও 'এই হলো ইতিহাস' বইয়ের মোড়ক উন্মোচন

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ০৬:৪৯:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
31

অমর একুশের বই মেলায় দিলারা রুমা'র  'তিন সত্যি' ও আনিসুল হক লিখনের 'এই হলো ইতিহাস' বই দুটির মোড়ক উন্মোচন করেছেন সাবেক তথ্য মন্ত্রী ও জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু এমপি। 

গ্রন্থ দুটি লিখন প্রকাশন থেকে প্রকাশিত হওয়ার পর সোমবার (১৪ মার্চ) বিকেল ৫টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশের বই মেলায় এ দুটি বই'র মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক, সুনামগঞ্জ জেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক একেএম ওহীদুল ইসলাম কবীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননীসহ কবি লেখক সাহিত্যিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সচেতন মানুষ।

এ সময় হাসানুল হক ইনু বলেন, হাওরবেষ্টিত এলাকা ধর্মপাশার কবি আনিসুল হক লিখনের দুঃসাহসিক সৃষ্টি কাব্য গ্রন্থ 'এই হলো ইতিহাস'। আমি তার সাহিত্য প্রতিভার সাফল্য কামনা করছি। 

এছাড়া তিন সত্যি গল্পগ্রন্থের লেখক যুক্তরাজ্য প্রবাসী কবি ও কথা সাহিত্যিক দিলারা রুমা প্রসঙ্গে  তিনি বলেন, সুদূর লন্ডন থেকে বাংলা সাহিত্য চর্চা ও লেখনী চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। তার 'তিন সত্যি' গল্প গ্রন্থে সমাজ শুদ্ধতা ও নারী জাগরণের মন্ত্র বেশ ফুটে উঠেছে।

'এই হলো ইতিহাস' বইটির লেখক কবি আনিসুল হক লিখন সিলেট প্রতিদিনকে জানান, অমর একুশে বইমেলায় গ্রন্থগুলো পাওয়া যাবে লিখন প্রকাশন'র পরিবেশক স্টলে (২৯৫)।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স