বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

তাহিরপুরে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২২ ০২:০৬:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ এবং ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনের লক্ষে তাহিরপুর উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা কৃষি কমকর্তা হাছান উদ দৌলা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী মুর্তুজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ।

সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কমকর্তা মো. হাবিব রহমান, মৎস্য কর্মকর্তা সরোয়ার হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স