সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিল ব্যবহারকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২২ ০৭:৪১:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

শান্তিগঞ্জে চারটি বিল ব্যবহারকারী সংগঠনের সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। 

সোমবার(১৪ মার্চ) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ১শ' ৪৩ জন জেলের মধ্যে ৬ লাখ ৯৯ হাজার ৪শত টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছে। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, ওসি কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স