রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

৪র্থ বারের মতো ক্ষমতায় যেতে হলে তৃণমূলকে রিপেয়ার করতে হবে: আহমদ হোসেন

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২২ ০৪:৩৯:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হলে, আওয়ামী লীগ ক্ষমতায় যেতে হলে তৃণমূল পর্যায়ে দলকে রিপেয়ার করতে হবে। মান-অভিমান ভেঙ্গে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রবিবার (১৩ মার্চ) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সকলের উপস্থিতিতে মে মাসের মধ্যে সুনামগঞ্জের সকল উপজেলা সম্মেলন হবে। কমিটিতে সকল ত্যাগী নেতাকর্মীদের স্থান দেওয়া হবে। আওয়ামী লীগ ত্যাগীদের মূল্যায়ন দেয়। যারাই দলের জন্য শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হবে।

বর্ধিত সভায় উপস্থিত রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সদস্য আজিজুস সামাদ ডন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার ইনামুল কবীর ইমনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স