রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

ইরাকের কুর্দি অঞ্চলে ১২টি ক্ষেপণাস্ত্র হামলা

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২২ ০৩:১৪:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে দেশটির বাইরে থেকে ছোড়া ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র হামলায় কোন হতাহতের খবর পাওয়া য়ায়নি।

এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকারে করেনি। তবে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, কুর্দিস্তান অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি, কনসুলেট ভবন এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে।

কুর্দিস্তান অঞ্চলের কাউন্টার টেরোরিজম এর মহাপরিচালকের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ইরবিলে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবরে বলা হয়- আমেরিকার নতুন কনসুলেট ভবন এবং ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের দুটি প্রশিক্ষণ কেন্দ্রে এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ইরবিল বিমানবন্দরের যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ইরাকের গণমাধ্যম জানিয়েছে, হামলার পর ইরবিলের আকাশে মার্কিন সামরিক বিমান টহল দেয় এবং বেসামরিক বিমানের ওঠানামা স্থগিত করা হয়। হামলার ফলে ইরবিলের মার্কিন ঘাঁটিতে ঘাঁটিতে আগুন ধরে যায়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স