শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে নব-নির্বাচিত চেয়ারম্যানরা সংবর্ধিত

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২২ ১০:৪০:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

গোয়াইনঘাট উপজেলার নব-নির্বাচিত ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় হাকুরবাজার যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠানটি হাকুরবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ১০নং পশ্চিম আলীর গাঁও ইউনিয়ন পরিষদের প্রতিষ্টাতা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, ৫নং পুর্ব আলীর গাঁও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম, ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনসহ  ৯নং ডৌবাড়ী ইউনিয়নের সদস্যবৃন্দের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে সাংবাদিক কাওছার আহমেদ রাহাতের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল,

ছাত্রনেতা উমর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং পুর্ব আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নজরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.নিজাম উদ্দিন, আ.লীগ নেতা সয়ফুল আলম আবুল, ইউপি সদস্য তৈয়বুর রহমান, আ.লীগ নেতা ইয়াকুব আলী, মাস্টার মো.আহমদ হোসেন।

এতে আরোও উপস্হিত ছিলেন, আ.লীগ নুরুজ্জামান, নেতা তায়েফ আহমদ, ছাত্রনেতা আলী হোসেন, সালেহ আমদসহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স