শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

ওসমানীনগরে "ইস্টার্ন স্পাইস" যুক্তরাজ্যের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২২ ০১:২১:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

ওসমানীনগরে "ইস্টার্ন স্পাইস" যুক্তরাজ্যের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামের ফুটবল মাঠে যুক্তরাজ্য কমিনিউটি নেতা  মোহাম্মদ শাহানুর আহমদের আর্থিক সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল টুর্নামেন্টে চাতলপাড় মাদ্রাসা বনাম রহমত পুর গ্রাম এবং রহমত পুর হাই স্কুল ও চাতলপাড় গ্রামের মধ্যে ৪০ উর্ধ্ব খেলোয়াড় বৃন্দ অংশ নেন।

পরে রহমত পুর গ্রাম বনাম চাতল পাড় গ্রামের  মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি  ড্র হলে ট্রাইবেকারে মাধ্যমে রহমতপুর গ্রাম জয়লাভ করে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়নের এর নবনির্বাচিত চেয়ারম্যান  সাহেদ আহমদ ভিপি মুসা, জেলা যুবলীগ নেতা সুজিত চৌধুরি,  এলাকার প্রবীণ মুরব্বি আমুর আলী মেম্বার, ছামির উদ্দিন, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা,যুবলীগ নেতা হাজী মুহিবুর রহমান, দেলোয়ার হোসেন, আ: মছব্বির প্রমূখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স