শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সিলেটে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উৎসাহ উদ্দীপনা

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২২ ১২:২৫:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি বড় অংশ এখন সিলেটে। দলীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে তারা শনিবার সন্ধ্যায় সিলেট এসে পৌঁছেছেন। উদ্দেশ্য সিলেট বিভাগের তিন জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান। 

এমন খবরে সিলেট বিভাগজুড়ে আওয়ামী ঘরানার নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বলে দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সিলেট পৌঁছা নেতৃবৃন্দের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, অপর প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

নেতৃবৃন্দের মধ্যে নুরুল ইসলাম নাহিদ এসেছেন সন্ধ্যায় বিমানের একটি ফ্লাইটে। তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন,গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল,জেলা স্বেচ্ছা-সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অন্যরা এসেছেন সড়ক পথে। নানক হানিফ ও আহমদ হোসেনকে সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ শেরপুরে স্বাগত জানিয়েছেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোবাশ্বির আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ,সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ,  যুবলীগ নেতা সুজিত চৌধুরী ও সাজলু লস্কর প্রমুখ। 

এছাড়াও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহম মুসা, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, ওমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে সিলেটে স্বাগত জানান।

হঠাৎ সিলেটে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এমন উপস্থিতিতে সিলেটে বিভাগজুড়ে আওয়ামী ঘরানার নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ বইছে।

তারা মনে করছেন, সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা আওয়ামী লীগে যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, মতবিরোধ বা কোন্দল আছে, আওয়ামী লীগের এই চার নেতার সফরে সেসব সমস্যা দূর হবে। এতে দলটি তৃনমূলে আরও শক্তিশালী হবে বলেও তারা মনে করছেন।

সরকারি দল আওয়ামী লীগকে মাঠ পর্যায়ে আরও শক্তিশালী এবং সুসংগঠিত করতে কাজ করছে দলটির উপর মহল। এ ব্যাপারে ঘোষণা দেয়া হয়েছে।

সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রের চার চারজন নেতার উপস্থিতি সেই ঘোষণা বাস্তবায়নের সূচনা বলেও মনে করছেন অনেকে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জানান, রোববার কেন্দ্রীয় নেতৃবৃন্দ হওরাঞ্চলখ্যাত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করবেন।

পরদিন অনুষ্ঠিত হবে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। এ সভায়ও যোগদান করবেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সবশেষে মঙ্গলবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান শেষের সাথে সাথেই শেষ হবে সিলেটে তাদের তিন দিনের ম্যারাথন সফর। 

এরপর নানক হানিফ ও আহমদ হোসেন ঢাকায় ফিরে গেলেও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যাচ্ছেন না। তিনি সিলেট এসেছেন পাঁচ দিনের সফরে।

অপর দু’দিন তিনি নিজের নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অবস্থান করবেন বলে ধারনা পাওয়া গেছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স