শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বিশ্বনাথে ইউকে ইয়ুথ ইন্সটিটিউটের সার্টিফিকেট বিতরণ

  • প্রকাশের সময় : ১২/০৩/২০২২ ১০:২৩:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

সিলেটের বিশ্বনাথে ইউকে ইয়ুথ ইন্সটিটিউটের ১২৫ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১০মার্চ) দুপুরে ইউকে ইয়ুথ ইন্সটিটিউটের ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ফারহান আহমদের পরিচালনায় ও অফিস ইনচার্জ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডিরেক্টর জিম ও'নেইল (Jim O'neil) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল সিলেট শাখার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জিওগ্রাফিস মো. কফিল হোসেন চৌধুরী, ব্রিটিশ কাউন্সিল সিলেট শাখার বিজনেস পারসিউট অফিসার মেসবাহ উদ্দিন।

এসময় অতিথিরা আইইএলটিএস শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাঁরা বলেন ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যমে এলাকার শিক্ষিত বেকারদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে ইউকে ইয়ুথ ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডিজিটাল দেশ গড়ার প্রথম শর্ত হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষা। আর্ন্তজাতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ইংরেজি শিক্ষার বিকল্প নেই, তাছাড়া ছাত্র/ ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে দেখা গেছে অতিথিদের।

শিক্ষক-শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন জমির আহমদ, সিতাব আলী, জিয়াউল হক, ঝর্ণা আক্তার সালমা, মোহাম্মদ খালেদ হাসান, ইমা বেগম, সালেহ আহমদ প্রমুখ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স