সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

অস্ত্রের মুখে অভিনেত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ!

  • প্রকাশের সময় : ১১/০৩/২০২২ ০৫:৪৭:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীর বাড়িতে ঢুকে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়েছে। একসঙ্গে তার বাড়িতে লুটপাট চালিয়েছে দুষ্কৃতকারীরা।

জানা গেছে, সোনার গয়না, নগদ অর্থসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে।

জিজ্ঞাসাবাদে অপরাধীরা জানিয়েছে, অভিনেত্রীর নগ্ন ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করাই ছিল মূল উদ্দেশ্য। তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পেছনে কোনও বড় গ্যাং কাজ করছে কিনা তার তদন্ত করা হচ্ছে।

ওই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই তামিল সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। তিনি তামিল ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। আর তাই পুলিশের কাছে নিজের নাম গোপন রাখার অনুরোধ জানিয়েছেন। আপাতত তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স