স্বাধীনতাযুদ্ধের বীরত্বগাথা সংরক্ষণের উপর সবাইকে গুরুত্ব দিতে হবে।এক সময় মুক্তিযোদ্ধারা থাকবেন না। তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাওয়া গেলে সেটি হবে বস্তুনিষ্ঠ। এজন্য স্বাধীনতাযুদ্ধের বীরত্বগাথা সংরক্ষণের উপর সবাইকে গুরুত্ব দিতে হবে। যেভাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূরের যুদ্ধ দিনের স্মৃতি গ্রন্থিত হয়েছে‘মুক্তি সংগ্রামী এক বীরের গল্প বইয়ে। এই গ্রন্থ মুক্তিযুদ্ধে মৌলভীবাজারের ইতিহাসকে সমৃদ্ধ করবে। দেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক দলিল হিসেবে ভূমিকা রাখবে।/p>
বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর এর জীবন কাহিনী অবলম্বনে "মুক্তি সংগ্রামী এক বীরের গল্প " জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। গত ৬ ই মার্চ রবিবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স হলে বাংলাভাষী মিডিয়ার আয়োাজনে এ মোড়ক উম্মাচন অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী রুহুল আমিন রুহেলের সভাপতিত্বে ও মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুমেল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুন নূর, শিক্ষাবিদ মায়া ওয়াহেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী শাহেদ অনুষ্ঠানের সূচনা হয় সকল শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মৌলভীবাজারের দুই ক্ষুদে শিল্পী অর্পিতা সূত্রধর ও অন্বেষা সূত্রধর।
স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লেখক মো. ফয়ছল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্পাদক ও কবি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, কবি ও সাংবাদিক আকমল হোসেন নিপু,ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথি পাল,শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,কবি পুলক কান্তি ধর প্রমুখ।অনুষ্ঠানে আরো উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ কমলগঞ্জ উপজেলার সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক নির্মল এস পলাশ,সাংবাদিক জয়নাল আবেদীন,সাংবাদিক প্রণীত রঞ্জন, সাংবাদিক হাসনাত কামাল (আই নিউজ),সাংবাদিক রুহেল , সাংবাদিক বেলাল আহমেদ ,নবীন সংঘ থিয়েটার সভাপতি সারোয়ার মজুমদার ইমন কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়াা সংস্থা, তত্তাবধানে মোসাদ্দেক হোসেন পাপ্পু ,লন্ডন প্রবাসী কবি আসমা মতিন ও উনার পুত্র,কবি দেলওয়ার মিয়া ,কবি আবদুল সুফিয়ান ,কবি শিউলি ইয়াসমিন, কবি সামসুল ইসলাম ,সৌরভ ভট্টাচার্য, ব্যবসায়ী জুবের আহমদ সহ অন্যান্য সুধীজন।
মুক্তিযোদ্ধা আব্দুন নূর এর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর মেয়ে শিক্ষিকা নাসরিন আহমেদ, ভাতিজি সুমাইয়া করবি, ভাতিজা বাবলু আহমেদ ,নাতি মান্না আহমেদ ,নাতি আজোয়াদ আহমেদ। অনুষ্ঠান শেষে কেক কেটে বইয়ের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি সহ বিবিণœ শ্রেণী পেশার সূধীজন।




প্রতিদিন ডেস্ক



