বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ইমিগ্রেশন থেকে আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান আ’টক

  • প্রকাশের সময় : ২২/১০/২০২৬ ১৪:৩৮:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে গেলে তাকে আটক করেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা।


পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওয়ানা হন এবং তামাবিল ইমিগ্রেশনে উপস্থিত হলে পুলিশ  তার পাসপোর্ট চেকআপ করে। এসময় সেটি ব্লক দেখা যায়। বিষয়টি ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষনিকভাবে উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা কামাল আহমদকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করার পরামর্শ দেন। ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে জৈন্তাপুর মডেল থানায় প্রেরণ করে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।


এর আগে ২০২৪ খ্রিস্টাব্দের ৭ সেপ্টেম্বর রাতে কামাল আহমেদ ও তার ছোট ভাই সাদেক আহমেদকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী সীমান্ত এলাকা থেকে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে সময় তাদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি, চার হাজার বাংলাদেশি টাকা, তিনটি মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধারের কথা জানানো হয়েছিল।


ওই ঘটনায় তাদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। ২০২৪ খ্রিস্টাব্দের ৪ আগস্টের সহিংসতাসহ একাধিক মামলার পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স