আন্তর্জাতিক নারী দিবসে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে ইউক্রেনে যুদ্ধরত সেনাদের মা, বোন, স্ত্রী ও বান্ধবীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।
নারী দিবস উপলক্ষে এক ভিডিওতে ইউক্রেনে যুদ্ধরত সেনাদের পরিবারের উদ্বেগ উপলব্ধি করতে পারছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে যুদ্ধরত সেনাদের মা, বোন, স্ত্রী ও বান্ধবীদের আনুগত্য, নির্ভরযোগ্যতা এবং সহায়তার বিষয়টি তার বক্তব্য জুড়ে উঠে এসেছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমি উপলব্ধি করতে পারছি-প্রিয়জনদের জন্য আপনারা কতটা উদ্বেগে আছেন। আমাদের প্রিয় নারীরা, আপনাদের সংবেদনশীলতা, সহানুভূতি এবং অতিমানবিক উদারতার মাধ্যমে বিশ্বকে আরও ভালো এবং দয়াময় করে তুলেছেন, সেজন্য ধন্যবাদ। আকর্ষণীয় কোমলতা এবং আশ্চর্য অন্তর্নিহিত শক্তির একটি মিশেল আপনারা তৈরি করেছেন।
এ সময় ইউক্রেনের যুদ্ধে অপেশাদার বা সংরক্ষিত যোদ্ধাদের না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সামরিক বাহিনীকে নিয়োগপ্রাপ্ত নন, তাদের এই যুদ্ধে ডাকা হয়নি বা ডাকা হবে না। এখানে শুধু পেশাদার সামরিক সদস্যরাই কাজ করছে।
অন্যদিকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে বিপুল সংখ্যায় বেসামরিক মানুষ তালিকাভুক্ত হচ্ছে।




প্রতিদিন ডেস্ক



