মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের বাস্তবায়নে ৩০টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলম সাব্বির, তাহিরপুর থানার উপপরিদর্শক গোলাম হাক্কানী।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. রায়হান কবির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ অনুসরণ করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার সারা জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামের মূল লক্ষ্য ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, দিয়ে গেছেন পরিচয় দেয়ার সুযোগ। পিতার সেই আদর্শকে বুকে লালন করে বর্তমানে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে যেমন বাঙালি জাঁতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলছে, তেমনি ভাবে করোনাকালেও বাংলাদেশের উন্নয়ন সাধিত হচ্ছে।




তাহিরপুর প্রতিনিধি



