রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও সভা

  • প্রকাশের সময় : ০৮/০৩/২০২২ ১২:৩৪:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একটি র‍্যালী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, কৃষি সম্পসারন কর্মকর্তা আতিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন , উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস, নারী নেত্রী সাফিয়া আক্তার মনি, সংরক্ষিত ইউপি নারী সদস্য কুহিনূর বেগম ও রাজু মালা প্রমুখ।

আলোচনা সভা শেষে শান্তিগঞ্জ শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স