ছাতকে বিষপান করে সালমা বেগম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সালমা বেগম গ্রামের সউদি আরব প্রবাসী ওয়ারিছ আলীর কন্যা ও ধারণ নতুনবাজার মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিদিনের মতো মাদ্রাসায় যায় সালমা বেগম। বিকেলে বাড়িতে ফিরে সন্ধ্যার দিকে নিজ ঘরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।বিষপান করার পর পরিবারের লোকজন স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসময় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতে চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে মারা যায় সালমা বেগম।
ময়না তদন্তের পর সোমবার বাদ আছর জানাযা শেষে পঞ্চায়েতি কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়।
তবে এখনও আত্মহত্যার কোন কারণ জানা সম্ভব হয়নি। এলাকার লোকজন এ নিয়ে নানা মন্তব্য করছেন। অনেকের মন্তব্য এটি একটি রহস্য জনক মৃত্যু।
ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




ছাতক প্রতিনিধি



