বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

জালালপুর ইউপি সদস্য ফজির আলীর পিতার ইন্তেকাল: শোকপ্রকাশ

  • প্রকাশের সময় : ০৬/০৩/২০২২ ০৪:৪০:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের ছব্দলপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি,জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ ফজির আলীর পিতা ও  হযরত শাহ কামাল রঃ মাজার (আশার মোকাম)'র খাদেম মোঃ মছরব আলী জুগই মিয়া ইন্তেকাল করেছেন। তিনি রোববার (৬ মার্চ) সাড়ে নয়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। 

এদিকে, জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ ফজির আলীর পিতা মোঃ মছরব আলী জুগই মিয়া ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মোঃ জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ও মোঃ ইমাদ উদ্দিন নাসিরী ও সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি কিবরিয়া আহমদ অপু, সহ সভাপতি মফিক মিয়া, সাদেক আলী, ফুকন মিয়া প্রমুখ।

পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স