বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরের সুনামরক্ষার্থে বহিরাগত হতে সাবধান: ডেপুটি মেয়র জোৎসা

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৯:০৮:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

জগন্নাথপুর কোন সময় পিছিয়ে ছিল না, এই উপজেলার সন্তানেরা বিদেশে সব জায়গাতে আছেন। প্রবাসে গিয়ে এ দেশের জনসাধারনের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এই উপজেলা কৃতি সন্তানেরা যুগে যুগে সুনাম অর্জন করেছেন।

যদিও আমি এই উপজেলার ছেলের বউ আমার জন্মস্থান মৌলভীবাজার হয়না কেন, আমি সব সময় এই উপজেলার উন্নয়ন নিয়ে চিন্তা করি। কিভাবে এই উপজেলার সুনাম বহিবিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, আমিসহ উপজেলার সকল প্রবাসীরা মনে প্রাণে বিশ্বাস করেন।

তিনি আপসোস করে বলেন, কিছু বহিরাগতদের জন্য আমাদের সুনাম নষ্ট হচ্ছে এদের থেকে সাবধান থাকতে হবে। গত কয়েক দিন পূর্বের ঘটনা সহ বিভিন্ন ঘটনায় আমাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আসুন এদের ব্যাপারে সর্তক থাকি। তিনি ভয়েজ অপ জগন্নাথপুরে আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তেব্যে উপরুক্ত কথাগুলো বলেন।

শনিবার (৫ মার্চ) বিকালে ইউ’কে বাংলা টিভির সৌজন্যে ভয়েজ অপ জগন্নাথপুরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংগঠনের আহবায়ক জুনায়েদ আহমদ সুন্দর এর সভাপতিত্বে ও জগন্নাথপুর মডেল স্কুলের সহকারী শিক্ষক অনন্ত দেবের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর কোর্ট মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার। সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন লন্ডন বর্গা অপ রেডব্রিজের কাউন্সিলার শামা ইসলাম, ইউকের কমিউনিটি নেতা মহিবুর হোসাইন মধু মিয়া।

অনান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট জিয়াউর রহমান শাহিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক, রিয়াজ রহমান, সাংবাদিক অমিত দেব প্রমুখ।

এসময় ভয়েজ অপ জগন্নাথপুরের সদস্য, উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ, উপজেলার প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারনের উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স