সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) দুপুর বারোটায় বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজের হলরুমে নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নজির আহাম্মদ।
প্রভাষক তাইজুল ইসলামের পরিচালনায় নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখার সহকারী অধ্যাপক জহিরুল হাসান ভুঁইয়া, প্রভাষক আবু তাহের, সিনিয়র সহকারী শিক্ষক লোকমান হেকিম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহাম্মদ বলেন, 'দানবীর হাজী মফিজ আলীর জন্ম না হলে এই প্রতিষ্ঠানের জন্ম হতো না এবং সাবেক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এই প্রতিষ্ঠানকে গৌরবোজ্জ্বল অবস্থানে দাড় করিয়ে গেছেন। এই গৌরব আমাদেরকে ধরে রাখতে হবে। শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদন্ড। পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আদর্শ চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে।'
তিনি আরো বলেন, 'গত ২২ ফেব্রুয়ারি নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার কথা ছিলো। আমি অসুস্থ থাকায় ছুটিতে ছিলাম। আমার অনুপস্থিতে প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে যিনি ছিলেন তিনি কেন ওরিয়েন্টেশন ক্লাস নেননি তা আমার জানা নেই। আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে সেদিন ওরিয়েন্টেশন ক্লাস না হওয়ার কারণে দুঃখ প্রকাশ করছি।'
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নূর নবী ও অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুর রশীদ।




দোয়ারাবাজার প্রতিনিধি



