শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

দিরাইয়ের বিলে বিষ প্রয়োগে মাছ হত্যা

  • প্রকাশের সময় : ০৫/০৩/২০২২ ০৬:৪৫:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

দিরাই পৌরসভাস্থ চন্ডিপুর গ্রাম সংলগ্ন চাতল বিলে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৪ মার্চ) রাতের কোন এক সময় প্রাকৃতিক মাছের অভয়াশ্রম সরকার কর্তৃক লিজকৃত চাতল জলমহালে এ ঘটনা ঘটে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নানা প্রজাতির অসংখ্য বড় বড় মাছ মরে পানির ওপরে ভেসে রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, জাল টেনে দেখা গেছে অনেক বড় বড় মাছ মরে পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে অধিকাংশই ডিমওয়ালা কার্ফু মাছ।

মৎস্যজীবী এহসান মিয়া জানান, বর্ষার পানি শুকানোর সঙ্গে সঙ্গে প্রাকৃতিকভাবে বিলে অনেক মাছ আসে। বছরের এ সময়ে পানি নেমে গেলে মাছগুলো এ ধরনের বিলে আশ্রয় নেওয়ায় তা মাছের ভাণ্ডারে পরিণত হয়।

গত বছর ভাই ভাই মৎস্যজীবী সমিতি ৬ বছরের জন্য লিজ নেয় বিলটি। নানা প্রজাতির মাছের পোনা ছেড়ে সারা বর্ষা যত্ন করে মাছ বড় করতে লাখ লাখ টাকা খরচ হয়। রাতের আঁধারে দুর্বৃত্তরা বিলে বিষ প্রয়োগ করে আমাদের ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতিসাধন করেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স