শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে নেয়া হচ্ছে রোমানিয়া

  • প্রকাশের সময় : ০৪/০৩/২০২২ ০৫:৪৭:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে রোমানিয়ায় নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

এসময় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ওপর কারা হামলা করেছে, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।

তবে ঘটনাটি তদন্ত করে জানানোর আশ্বাস দিয়েছে রাশিয়া। উল্লেখ্য, ২ মার্চ রাতে জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। পরে আটকেপড়া এই জাহাজের ২৮ জন নাবিককে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যাওয়া হয়।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স