রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ইউপি মেম্বার এসোসিয়েশনের সহ-সভাপতি খালেদ

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৮:২৭:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২২ গঠন করা হয়েছে। বুধবার রাজধানীর সাভারের একটি হোটেলের একটি রুমে কমিটি গঠন করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সমাজ সেবক বর্তমান মেম্বার মাওলানা মো. হাফিজুর রহমান খালেদ সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছেন। এ দিকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ-সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান খালেদ নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অত্র ইউনিয়ন সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন।

অভিনন্দন বার্তায় নবনির্বাচিত মেম্বারকে উপজেলার বাসীর জন্য খুশির খবর নিয়ে আসায় ধন্যবাদ জানান ও তারা আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষা করে কাজ চালিয়ে যাওয়া আহবান জানান। পাশাপাশি উন্নয়নের স্বার্থে সকল জনসাধারন মিলে খালেদ মেম্বারকে সহযোগিতা করতে আহবান করেন।

নির্বাচত মেম্বার মাওলানা মো. হাফিজুর রহমান খালেদ এই অর্জনকে উপজেলার বাসীর অর্জন বলে জানান, তিনি বলেন আমি আমার ইউনিয়নের সকল জনসাধারনের কৃজ্ঞতা প্রকাশ করছি। সকলের সার্বিক সহযোগিতায় আগামী দিনে আরো ভাল কাজ করে যাব। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সভাপতি সহ সকল সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স