মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করার তাগিদ

  • প্রকাশের সময় : ০৩/০৩/২০২২ ০৪:০৮:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধের পিআইসিদের নিয়ে উপজেলা পানি উন্নয়ন বোর্ড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পিআইসিদের নিয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান। 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর কালাম, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সদস্য জিএম সাজ্জাদুর রহমান, পিআইসির সাধারণ সম্পাদক আফরোজ মিয়া,  পিআইসির সভাপতি রাজা মিয়া, পিআইসির সাধারণ সম্পাদক জুয়েল দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।

এসময় উপজেলার ৫৬ টি পিআইসির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

সভায় হাওররক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন উপজেলা পানি উন্নয়ন বোর্ড কমিটি৷ নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। যে সকল বাঁধের কাজ  ভালোভাবে হয়নি তাদের প্রতি কঠোর বার্তাও দেয়া হয়। যারা দ্রুত কাজ শেষ না করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তারা।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স