রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৬৩ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০৭:০৬:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৩ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করেছে পুলিশ। বিড়ি উদ্ধার হলেও বিড়ি সাথে কাউকে পায়নি পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ মার্চ) দুপুরে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের দিক নির্দেশনায় এসআই মো. ওবায়দুল্লাহের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানীগঞ্জ বাজারের সবজি হাটের পাশে মাছ ও শুটকির বাজার থেকে ত্রিফল দিয়ে মোড়ানো ভারতীয় তৈরি শেখ নাসির উদ্দীন পাতার ৬৩ হাজার পিস বিড়ি

জব্দ করেন। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি। বিড়ি উদ্ধার করেন জব্দ তালিকা মূলে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। কোর্টে প্রেরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিড়ি উদ্ধারের সতত্যা নিশ্চিত করে এসআই মো. ওবায়দুল্লাহ জানান, রানীগঞ্জ বাজারে ত্রিফল দিয়ে মোড়ানো ৬৩ হাজার বিড়ি উদ্ধার করেছি। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি। কোর্টে প্রেরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স