মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

তাহিরপুরে জাতীয় ভোটার দিবস পালিত

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০২:০১:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এ প্রতিপাদ্যে তাহিরপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে ইউএনও,র কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির বলেন, ভোটার হওয়া আমাদের অধিকার। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। আমরা ভোটাধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করছি। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানান কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স