শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

আলমের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ০৮:৩০:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলমের পিতা নগরীর হযরত শাহজালাল (র.) দরগাহ বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১ মার্চ) নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, যুবদল নেতা আলী আহমদ আলমের গর্বিত পিতা সিরাজুল ইসলাম এলাকার প্রবীণ মুরব্বী হিসেবে সকলের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। বিশিষ্ট সমাজসেবক, সৎ, সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে তিনি নিজ এলাকায় সকলের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশ করেন- সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্স চৌধুরী তারেক, জেলা যুবদলের সমস্য সচিব মকসুদ আহমদ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স