নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলা কমিটির ২০২৬–২০২৮ কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার রাতে সিলেট নগরীর একটি পার্টি সেন্টারে কাজ অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা.জিয়াউর রহমান চৌধুরী।
সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো.শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক সূচনা বক্তব্য রাখেন নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ডা.জহিরুল ইসলাম (অচিনপুরী)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ পিডিজি আতাউর রহমান পীর, লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মইন উদ্দিন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক সম্পাদক শিপলু রাহাত ও সাধারণ সম্পাদক গিয়াস সানি সম্পাদকীয় পাঠ করেন।
নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ ঢাকা-সিলেট মহাসড়ক নিয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনা করেন শিক্ষা বিষয়ক সম্পাদক ড.মুনতাহা রকিব।
প্রধান অতিথি ডা.জিয়াউর রহমান চৌধুরী বলেন, পরিষদের উদ্যোগের প্রশংসা করে এর সফলতা কামনা এবং সংগঠনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নিরাপদ যাতায়াত এটি মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে নাগরিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক, যাত্রী, পথচারী, পরিবহন মালিক-শ্রমিক, প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিরাপদ সড়ক ও মানবিক যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠায় পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডা.জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষ ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট বিভাগসহ সারাদেশে পরিষদের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্টদের সহযোগিতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে সবাইকে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের এম.এ ওয়াহাব (সহ-সভাপতি), সোলেমান হোসেন চুন্নু (সহ-সভাপতি), এড. শফিকুল ইসলাম (সহ-সভাপতি), জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি), আতিক রাহি (সহ-সভাপতি), হাকিম নোমান হিমাংশু শেখর দাস (যুগ্ম সম্পাদক), আবু ইউসুফ (সহ-সাংগঠনিক সম্পাদক), কোহিনুর চৌধুরী (অর্থ-সম্পাদক), মামুন শাহরিয়ার শুভ (সহ-অর্থ-সম্পাদক), রাকিব আহমদ রুবেল (দপ্তর সম্পাদক), মো: লুৎফুর রহমান (সহ-দপ্তর সম্পাদক), বদরুল ইসলাম মহসিন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), শাখাওয়াত হোসেন পীর (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), এডভোকেট কাওছার আহমেদ (আইন বিষয়ক সম্পাদক), এড. জাকির হোসেন (সহ-আইন বিষয়ক সম্পাদক), রুনা সুলতানা (সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক), শামছুল ইসলাম মনজু (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), আফতাব উদ্দিন চৌধুরী (সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), উৎফল বড়–য়া (মিডিয়া ও আইটি সম্পাদক), (সহ- মিডিয়া ও আইটি সম্পাদক), পাপিয়া আহমেদ লিপি ( মহিলা বিষয়ক সম্পাদক), লাভলী মালিক (সহ-মহিলা বিষয়ক সম্পাদক), লোকমান আহমদ (সড়ক বিষয়ক সম্পাদক), ইঞ্জিনিয়ার মনিরুজ্জমান (সহ-সড়ক বিষয়ক সম্পাদক), মহিবুর রহমান চৌধুরী ( রেলপথ বিষয়ক সম্পাদক), আল-আমিন (সহ-রেলপথ বিষয়ক সম্পাদক), হুমায়ুন কবির (আকাশ পথ বিষয়ক সম্পাদক), আজিুজুল ইসলাম (সহ-আকাশ পথ বিষয়ক সম্পাদক), শফিকুর রহমান (জলপথ বিষয়ক সম্পাদক), ছামির আহমদ (সহ-জলপথ বিষয়ক সম্পাদক), রাকিব মিয়া তালুকদার (পর্যটক বিষয়ক সম্পাদক), আব্দুল মনাফ (সহ-পর্যটক বিষয়ক সম্পাদক), সদস্য: বিলাস সিনহা, বায়েজিদ খান, কামরুল হাসান সুমন, সেবুল রেজা, আলা-উদ্দিন পাশা, ইকবাল হোসেন, হুমায়ুন রশিদ, মাহফুজুর রহমান মারুফ, কবীর আহমদ সোহেল।




প্রতিদিন ডেস্ক



