শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ০৫:৩২:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে “পুলিশ মেমোরিয়াল ডে ২০২২”।

বাংলাদেশ পুলিশের অন্যান্য সকল ইউনিটের ন্যায় সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকেও আত্মোৎসর্গকারী সেই সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণসহ সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও র‍্যালিসহ নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে উপহার ও সম্মাননা প্রদান করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলমের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ডিআইও ১ আনোয়ার হোসেন মৃধা, ওসি ডিবি ইকবাল বাহার প্রমুখ।

সুনামগঞ্জ জেলার ৮ জন পুলিশ সদস্য মারা যাওয়ায় তাদের পরিবারের সদস্যদের সন্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স