গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইকবাল আহমদ চৌধুরী স্মরণে শোক সভার আয়োজন করেছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
আগামী ৪ মার্চ বিকেল তিনটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ-এমপি
শোক সভায় আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠন ও আওয়ামী লীগের সকল স্থরের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ অনুরোধ করেছেন।




প্রতিদিন ডেস্ক



