সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

রাজের নায়িকা হচ্ছেন নবাগত মন্দিরা চক্রবর্তী

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ০৪:২০:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

গুণী নাট্যকার, নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার গিয়াস উদ্দিন সেলিম, একাধারে নির্মাণ করেছেন মনপুরা, স্বপ্নজালের মতো চলচ্চিত্র। এক দশকের বেশি সময় ধরে তিনি ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমা নির্মাণের চেষ্টা করছিলেন, সেই বহু আকাঙ্ক্ষিত ‘কাজল রেখা’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র হিসেবে থাকছেন চিত্রনায়ক শরিফুল রাজ।

আরও জানা যায় সিনেমাটিতে রাজের নায়িকা হতে যাচ্ছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। এ ছাড়া ও সিনেমাটিতে দেখা যাবে ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

নবাগত মন্দিরা চক্রবর্তী এই চরিত্রে অভিনয়ের জন্য এক বছরের বেশি সময় ধরে নিজেকে তৈরি করছিলেন। ২০১৯-২০ অর্থবছরে এই সিনেমার চিত্রনাট্য সরকারি অনুদান পেয়েছে।

৫০০ বছর আগে নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজল রেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। সেটিই উঠে আসবে সেলিমের এবারের চিত্রনাট্য ও পরিচালনায়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স