সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঐতিহ্যবাহি হরিপুর নামক খালটি দখল দুষণে বিলীন হয়ে পড়েছে। দখলবাজরা খালের ওপর বাথরুমের সেপটি ট্যাঙ্ক, রাস্তা ও বাড়ি ঘর নির্মাণ করে খালের পানি প্রবাহের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আবার অনেক স্থানে অনেকেই খালের পাড়ের গাছ কেটে নিচ্ছেন। এক কথায় প্রত্যান্ত অঞ্চল হওয়ায় দখলদাররা নির্বিঘ্নে তাদের ইচ্ছেমতো খালটি ঘ্রাস করে ফেলছেন। তাই এই অঞ্চলের মানুষ শুকনো মৌসুমে বোরো চাষাবাদে পানির জন্য হাহাকার করতে হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময়ের খরস্রোতা এই হরিপুর নামরে খালটি মরা সুরমা নদী থেকে সংযোগ হয়ে প্রায় চার কিলোমিটার দুরে বন্দুয়া গ্রামের একটি খালের সাথে মিলিত হয়। বিভিন্নস্থানে প্রায় ৩০/৩৫ ফুট করে খালের প্রসস্থ ছিলো। আর এই খাল দিয়ে এক সময় বড় বড় নৌকাও চলাচল করতো। কিন্তু কয়েক বছরে দখলদাররা চার কিলোমিটারের ওই খালটি পুরোটাই দখলে নিয়ে ঘ্রাস করে ফেলছেন।
সম্প্রতি পূর্ব কৃষ্ণপুর গ্রামের চান মিয়া (৭০) ও তার ভাই সুরুজ মিয়া (৬৫) খালের পূর্ব পাড়ের গাছ কেটে বাড়ি নির্মাণের পায়তারা করছেন। তাই নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকার সচেতন মহলের দাবি খালটি উদ্ধার করে খনন করা হলে এই অঞ্চলের মানুষ অনেকটা উপকৃত হবেন।
জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার ভূমি আছমা জাহান সরকার বলেন, আপনি নিউজ করবেন করেন। কিন্তু এখানেতো আমার বক্তব্যের কোনো কিছু নেই। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।




বিশ্বনাথ প্রতিনিধি



