রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ১১:২৮:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

জাতীয় পার্টির সিলেট জেলা ও মহানগর শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।কমিটি দুটির মেয়াদ উত্তীর্ণ এবং দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বিলুপ্তির প্রস্তাব করেন।

তার প্রস্তাবের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সোমবার কমিটি দুটি বিলুপ্ত করেন।

মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী এক মাসের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি দল সিলেট সফর করবে এবং জেলা ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় করে কাউন্সিলের মাধ্যমে কমিটি দুটি পুনর্গঠন করা হবে।>


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স