বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সিলেট নগরীর বাবনায় ভয়াবহ অগ্নিকান্ড

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ১০:৫৬:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেট নগরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেেছে। সোমবার রাত ১০টার দিকে নগরীর বাবনা পয়েন্টে এঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে একটি এলপিজি সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় দোকানে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মূহূর্তে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দীর্ঘ প্রচেষ্টার পর কোতোয়ালী থানা, দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দোকানের পাশে থাকা যমুনা, মেঘনা ও পদ্মা কোম্পানির ডিপো থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল। স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের দৃঢ় প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণ করা হয় সম্ভব হয়।

এব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সার্বিক প্রচেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি বলে তিনি জানান।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স