শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বাবাকে বাঁচাতে মেয়ের গর্ভপাত, অতপর.....

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ০৮:৪৬:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

গাইবান্ধায় মাদক ব্যবসায়ীর লোকজনের লাথির আঘাতে এক নারীর গর্ভপাত হয়ে নবজাতক শিশু নিহত হয়েছে।

রোববার দিবাগত রাত দিকে শহরের সবুজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ে চুরি করতে গেলে পাহাড়াদার দুলা মিয়া চোরকে ধরে ফেলে। এরপর মাদক ব্যবসায়ী রমজান আলী তার লোকজন দিয়ে চোরকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে পাহারাদার বাঁধা দেয়ায় তাকে বেধরক মারপিট করে তারা।

খবর পেয়ে তার মেয়ে রুলি বেগম বাবাকে বাঁচাতে গেলে হামলাকারীদের লাথির আঘাতে তার গর্ভপাত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে নবজাতক শিশুটি মারা যায়। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স