বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সরকারি কর্মচারী সমিতির কর্মবিরতি শুরু ১ মার্চ

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ০৮:১৩:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

প্রধানমন্ত্রী কতৃর্ক অনুমোদিত মাঠ প্রশাসন বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ১৬-১৩ গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বাস্তবায়ন না করায় কর্মবিরতি পালন করা হবে।

১ মার্চ থেকে ২৪ মার্চ পযর্ন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।

সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

তবে সাপ্তাহিক ও সরকারি ছুটি এবং ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতি গভীর শ্রদ্ধা রেখে উক্ত দিবসসমূহে কর্মসূচি স্থগিত থাকবে বলে জানান তিনি।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স