শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে স্কুলে চুরি

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ০৬:৩০:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটের বিশ্বনাথ খাজাঞ্চি ইউনিয়নের চারিগ্রাম উচ্চ বিদ্যালয়ে চুরি সংগঠিত হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে এ চুরির ঘটনাটি ঘটে।

এতে বিদ্যালয়ের প্রায় লাখ টাকার মালামাল নিয়ে যায় চোর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকক সিরাজুল ইসলাম জানান, সোমবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখতে পান অফিসের তালা ভাঙ্গা। এসময় তারা অফিসের ভিতরে প্রবেশ করে দেখেন ১টি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ও আলমিরায় থাকা জরুরী কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ অনেক ফাইল চুরি হয়ে গেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে সোমবার বিকেলে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স