শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

তাৎক্ষণিক অস্ত্রবিরতি দাবি ইউক্রেনের

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ০৪:৪৮:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

রাশিয়ার সঙ্গে বৈঠকের আগে তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীর প্রত্যাহার ও অস্ত্রবিরতি দাবি করেছে ইউক্রেনের প্রতিনিধিরা।

এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তাদের প্রতিনিধিরা বর্তমানে ইউক্রেন-বেলারুশের সীমান্তে পৌঁছে গেছে।

প্রতিনিধিদের মধ্যে সাতজন উচ্চ পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে বৈঠকে উপস্থিত হননি।

এদিকে ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হতাহতের কথা স্বীকার করেছে রাশিয়া। রোববার (২৭ ফেব্রুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষয়ক্ষতি স্বীকার করলেও সঠিক সংখ্যা উল্লেখ করেননি।

এক বিবৃতিতে মস্কো জানিয়েছে, বিশেষ সামরিক অভিযানকালে রুশ সামরিক বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছেন। জাতীয়তাবাদীদের নিঃশ্বেষ করে দেওয়ার সংখ্যার চেয়ে রুশ সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে।

এছাড়া বেলারুশ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ঝিটোমির বিমানবন্দরে আঘাত হেনেছে।

ইউরোপীয় ইউনিয়নে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক ও রাশিয়া টুডে (আরটি) নিষিদ্ধ করা হয়েছে। জোটটির কূটনীতিক জোসেফ বোরেল এমন দাবি করেছেন।

ব্রাসেলসে ইউরোপের হাই রিপ্রেজেন্টিটিভ ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিট পলিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার গুজবের বিরুদ্ধে লড়াই করতে এসব আউটলেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স