শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নগরের হাউজিং এস্টেটে দুর্ঘটনায় মিলছে না 'মৃতের' কোনো পরিচয়

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২২ ০৪:৩৫:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এ দুর্ঘটনার মৃতের কোনো হদিস মিলছে না।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় হাউজিং এস্টেটের ৬ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র ও দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হাউজিং এস্টেটের ৬ নম্বর লেনে একটি রিকশার পেছন থেকে হুট করে একটি মোটরসাইকেল বের হয়েই বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি হয় এবং সংঘর্ষ ঘটে। এসময় একটি মোটরসাইকেলের পেছনের আরোহী ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছের উপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

তিনি বলেন, 'দুর্ঘটনার কথা আমি আমি শুনেছি। তবে এতে কারও মৃত্যু হয়েছে বলে আমার জানা নেই।'

মৃত্যুর বিষয়ে কিছু জানা নেই পুলিশের কাছেও। এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাঈনুল জাকির বলেন, আমরা আজ সকালে খবর পেয়েছি। পরে ওসমানী হাসপাতালে খবরও নিয়েছি। কিন্তু কোথাও মৃত্যুর কোনো খবর পাইনি। হাসপাতালেও বিমানবন্দর থানা এলাকায় দুর্ঘটনায় মৃত্যুর কোনো তথ্য নেই।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স