রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

পায়ের গোড়ালি ফাটা কিসের লক্ষণ? জানেন....

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২২ ০৯:৫১:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

পা ফাটার সমস্যা অনেকের। কোনও না কোনও বয়সে এই সমস্যার মুখোমুখি হতে হয়। সমস্যা থাকলেও আজও বহু মানুষ এই সমস্যার কারণ সম্পর্কে অবগত নন।

আসুন জেনে নেই এর কয়েকটি কারণ

১. পা ফাটার একাধিক কারণের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ ভিটামিনের অভাব। বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিনগুলির অভাবে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া।

২. জলশূন্যতা পা ফাটার আরও একটি কারণ। পরিবেশের আর্দ্রতা কম থাকা, কম পানি পান করা কিংবা শুষ্ক পরিবেশে দীর্ঘ ক্ষণ হাঁটাহাঁটি করার ফলে পায়ের ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। ফলে চামড়া শুকিয়ে ও ফেটে যেতে পারে।

৩. এক্সিমা এমন এক ধরনের ত্বকের রোগ যার প্রভাবে ফাটতে পারে পা। এই রোগের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গটি দেখা যায় তাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যাটপিক ডার্মাটাইটিস। সারা দেহের যেকোনো স্থানেই এই রোগ হতে পারে। তবে এই রোগের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত নন বিশেষজ্ঞরা।

৪. সোরিয়াসিস রোগের ক্ষেত্রেও পা ফাটা দেখা যেতে পারে। পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে এই রোগে। তবে ক্ষেত্র বিশেষে এটি ছড়িয়ে পড়তে পারে পায়ের গোড়ালিতেও। তবে এই রোগটি সাধারণত দীর্ঘস্থায়ী ভাবে হয়।

যখন জলবায়ুর শুষ্কতার ফলে পায়ের গোড়ালির চামড়া ফেটে যায় তখন ঘরোয়া উপাচারেই তার নিরাময় সম্ভব। কিন্তু সমস্যা যদি গভীর হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স