নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট মহানগর শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমদ, শফিকুল ইসলাম কাজল, হারুন মিয়া, ইয়াছিন আহমদ, পিন্টু জাদব, সুরুজ আলী, মানিক মিয়া প্রমূখ।
বক্তারা অবিলম্বে চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান।
সমাবেশে বক্তারা গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।




প্রতিদিন ডেস্ক



