শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

তেতলীতে আল ইসলাহ ও তালামীযের কমিটি গঠন

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২২ ০৭:৩৮:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আল ইসলাহ ও তালামীযের কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার ওয়ার্ড শাখা আয়োজিত সভায় মুহিবুর রহমানকে সভাপতি, মামুন আহমদকে সাধারণ সম্পাদক ও আলী রেজানকে সাংগঠনিক সম্পাদক করে ওয়ার্ড আল ইসলাহ কমিটি এবং আব্দুল কবির মঞ্জুরকে সভাপতি, মোঃ খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড তালামীযের কমিটি গঠন করা হয়।

তেতলী ইউনিয়ন আল ইসলাহর সভাপতি আব্দুল মুছব্বিরের সভাপতিত্বে ও অফিস সম্পাদক মোঃ আব্দুল আলীমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আল ইসলাহ সেক্রেটারী মাওলানা জুবায়ের আহমদ আকিলপুরী, বিশেষ অতিথি ছিলেন সিলেট লেইছ মার্কেট সমিতি সভাপতি সমাজসেবী আব্দুল ওয়াহিদ, শাখা সহসভাপতি আলতাফুর রহমান, সহ অফিস সম্পাদক মোঃ মঠুক মিয়া, বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুতায়াল্লী আলী রেজান, খতিব মাওলানা মুজিবুর রহমান।

বক্তব্য রাখেন ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল মছব্বির রইয়ব, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ও প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স