বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে উজির হত্যা: এসআই দেবাশীষ ক্লোজড

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২২ ১২:৪১:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধরকে বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে।

তাকে সুনামগঞ্জ পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেবাশীষকে দিরাই থানায় বদলি করা হয়।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। ২১ ফেব্রুয়ারি উজির মিয়া নিজ বাড়িতে অসুস্থতা আরও বাড়লে স্থানীয় কৈতক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে ২১ ফেব্রুয়ারি বিকেলে নিহত উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের সু-বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে জেলা প্রশাসক কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট পৃথক ২ টি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার নিহতের ঘটনার তদন্ত চলছে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স